সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ তিনজন আটক

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   206 বার পঠিত

গাজীপুরে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ তিনজন আটক

নাশকতার চেষ্টাকালে গাজীপুরে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের তিনজনকে আটক করেছে পুলিশ। ১২ নভেম্বর বুধবার রাতে সদর উপজেলার বাঘের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নোমান আহম্মেদ (২৪) , দফতর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) ও ভাওয়ালগড় ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ (৩২)।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ হোসেন বলেন, সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘের বাজারের বানিয়ারচালা এলাকায় স্থানীয় আজিমের মাছের খামারে সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম ৩০০ মিলি লিটার পেট্রোল, ৬ ফিট প্লাস্টিকের সাদা চিকন পাইপ উদ্ধার করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১১:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া