হাকিকুল ইসলাম খোকন | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 198 বার পঠিত
নিউইয়র্কের জ্যামাইকায় প্রেম’স কালেকশনস ও বিউটি সেলুনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে আধুনিক ফ্যাশনের নতুন ঠিকানা হিসেবে যাত্রা শুরু করেছে ‘প্রেম’স কালেকশনস’। গত শনিবার ১৬৮-৩১ হিলসাইড এভিনিউয়ে বর্ণাঢ্য আয়োজনে স্টোরটির গ্র্যান্ড ওপেনিং এবং যাত্রা শুরু করেছে বিউটি সেলুনও। যা গ্রাহকদের জন্য ফ্যাশন ও সৌন্দর্যের একাধিক পরিষেবা একসাথে প্রদান করবে।
স্টোরের উদ্যোক্তা প্রেম বাম্বানি ও ফাহাদ সোলাইমান জানান, প্রেম’স কালেকশনস যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ফ্যাশন রুচি ও ঐতিহ্যকে একত্রিত করে তুলে ধরবে। এখানে নারী, পুরুষ ও শিশুদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি থাকবে জুয়েলারি, এক্সেসরিজ ও গিফট আইটেমের সমৃদ্ধ সংগ্রহ। এছাড়া বিউটি সেলুন-এ গ্রাহকরা পেয়ে যাবেন মানসম্মত চুল, ত্বক ও নখের যত্নের পরিষেবা।
উদ্যোক্তারা আরো জানান, মানসম্মত পণ্য ও বন্ধুসুলভ সেবার মাধ্যমে তারা প্রেম’স কালেকশনস ও বিউটি সেলুনকে আস্থার ব্র্যান্ড হিসেবে সামনে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, ফ্যাশন উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিথিরা স্টোর ও সেলুন পরিদর্শন করেন এবং প্রেম’স কালেকশনস’র সাফল্য কামনা করেন।
Posted ৪:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah