সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের পেট্রল বোমা হামলা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   287 বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের পেট্রল বোমা হামলা

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ১৫ নভেম্বর শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা বাজারে ব্যাংকটির মাওনা শাখায় এ হামলা হয়।

গ্রামীণ ব্যাংকের অঞ্চল ব্যবস্থাপক (এরিয়া ম্যানেজার) মো. আব্দুর রাজ্জাক জানান, পর পর দুইটি পেট্রল বোমা ছোড়া হয়। এতে সাইনবোর্ড পুড়ে গেলেও অন্য কোনো ক্ষতি বা কেউ হতাহত হননি। এ হামলার পর মুহূর্তে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গ্রামীণ ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক রেহানা পারভীন জানান, শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে ৭ থেকে ৮ জনের দুর্বৃত্তদল ব্যাংকটির প্রধান ফটক খোলার চেষ্টা করে। একপর্যায়ে তারা পর পর দুটি পেট্রল বোমা ছোড়ে। এরমধ্যে একটি ব্যাংকের ওই শাখাটির সীমানাপ্রাচীরের ভেতর, আরেকটি বাইরে বিস্ফোরিত হয়।

বিস্ফোরিত পেট্রল বোমায় সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেলেও অন্যকিছু ক্ষতি হয়নি। এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনার পর পরই পুলিশ সেখানে পৌঁছে আলামত উদ্ধারসহ তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box

Posted ৬:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া