সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   131 বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের টঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকালে গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন ঝুগিবাড়িরটেক এলাকায় ওয়ানডে ফ্যাশন ওয়াশিং কারখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সাথে কারখানা মালিক রুবেলের কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে, টঙ্গীর পাগাড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন তিতাস টঙ্গী জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মিজবাহ-উর রহমান, প্রকৌশলী দেলোয়ার হোসন, এটিও মো. নাঈম হাসান, প্রকৌশলী ওয়াহসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ বিষয়ে তিতাসের টঙ্গী ব্যবস্থাপক প্রকৌশলী মো. মিজবাহ-উর রহমান বলেন, অবৈধ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ১:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া