সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শক্তিশালী ভূমিকম্প

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   174 বার পঠিত

গাজীপুরে শক্তিশালী ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ বলে ধারণা করা হচ্ছে। এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। আজ ২১ নভেম্বর শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে হ‌ওয়া এ ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় ঢাকায়।

ভূমিকম্পের ফলে ভবন ও বাড়ি-ঘর কেঁপে উঠে। আতঙ্কগ্রস্ত হয়ে অনেক উঁচু ভবন ও বাসাবাড়ির বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।

ছুটির দিন হওয়ায় পোশাক কারখানা তেমন বেশি খোলা ছিল না। গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় যে কয়েকটি পোশাক কারখানা খোলা ছিল, সেগুলোর শ্রমিকেরা হুড়োহুড়ি করে রাস্তায় নেমে পড়ে। নামতে গিয়ে অনেকে আহত হন। ভূমিকম্পের ফলে অনেকে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে তেমন ক্ষয়ক্ষতির খবর এখনও আমাদের কাছে আসেনি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া