সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের মতবিনিময় সভায় কমিশনার পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার

নির্বাচনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   200 বার পঠিত

নির্বাচনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে

গাজীপুরে দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ নভেম্বর রবিবার দুপুরে জিএমপি পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে এ মতবিনিময় হয়।

সভায় পুলিশ কমিশনার বলেন, নির্বাচনে জিএমপি পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এছাড়াও অপরাধ দমন, যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ ও কিশোর গ্যাং কমিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় স্থানীয় সাংবাদিকরা পুলিশের বিভিন্ন কার্যক্রম, জনগণের ভোগান্তি, অসহযোগিতা ও থানা পর্যায়ে সেবার মান আরও উন্নত করার সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে সড়কে যানজট নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই রোধ ও ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করার দাবি জানান তারা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Facebook Comments Box

Posted ১০:১২ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া