সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারাকের বাথরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

তন্বী ভট্টাচার্য্য, চট্টগ্রাম   |   সোমবার, ২৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   113 বার পঠিত

ব্যারাকের বাথরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার ব্যারাকের বাথরুমের ভেতর থেকে মো. অহিদুর রহমান (৩২) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। নিহত অহিদুর রহমান চকবাজার থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়।

২৩ নভেম্বর রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজির আলী জানান, বরিশাল রেঞ্জ থেকে বদলি হয়ে তিন মাস আগে সিএমপিতে যোগ দেন অহিদুর। গত সেপ্টেম্বরে তার চকবাজার থানায় পদায়ন হয়। থানার ব্যারাকে থাকতেন তিনি।

ব্যারাকের অন্য পুলিশ সদস্যরা জানান, রবিবার সকালে গামছা, সাবান নিয়ে গোসল করতে বাথরুমে যান অহিদুর। আমাদের আরেকজন সদস্য গোসল করার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ পাচ্ছিলেন। তিনি বাইরে থেকে ডাকাডাকি করেন। কয়েকবার দরজা ধাক্কানোর পরও সাড়া পাওয়া যায়নি। আমাদের ওই সহকর্মী তখন চিৎকার করে অন্যদের ডাকেন। অন্যরা গিয়ে দরজা ভেঙে তাকে ছাদের হুকের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তার লাশ উদ্ধার করা হয়। নিহত এএসআই অহিদ নোয়াখালী জেলার কবিরহাট থানার শহীদুল্লাহর ছেলে।

নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, গত রাতেও থানার টহল টিমের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন অহিদুর। সকালে কাজ শেষ করে তিনি থানার ব্যারাকে ফিরেছিলেন। রাতে তার সঙ্গে যারা ডিউটি করেছিলেন তারা বলেছেন তার মধ্যে কোনো অস্বাভাবিকতা তারা দেখেননি। স্বাভাবিকভাবেই ডিউটি করেছিলেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান উপ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন।

Facebook Comments Box

Posted ১২:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া