জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 243 বার পঠিত
ফাইল ছবি
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামায়াতের বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে চলমান পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমার তৃতীয় দিনে আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। আজ ৩০ নভেম্বর রবিবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।
ইজতেমায় মৃতরা হলেন – আবুল আসাদ বাদল (৬২) ও মইনইউদ্দিন (১০০)। বাদল সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার বাসিন্দা এবং আব্দুল জহিরের ছেলে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা হলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মইনইউদ্দিন (১০০) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় নাজির উদ্দিনের ছেলে।
আজ রবিবার ভোর পৌনে ৫টার দিকে টঙ্গী ইজতেমা মাঠেই স্বাভাবিক মৃত্যুবরণ করেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, গতকাল রাতে হাসপাতালের ১১ তলায় শ্বাসকষ্টসহ নানা জটিলতা নিয়ে আবুল আসাদ বাদল নামে তাবলীগ জামাতের এক মুসল্লি ভর্তি হন। পরে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মরদেহ ইজতেমা ময়দানে জানাযা শেষে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এ নিয়ে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমায় আগত মুসল্লিদের পাঁচজন মৃত্যুবরণ করলেন।
Posted ৫:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah