সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পৃথক তিন স্থানে আগুন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   148 বার পঠিত

গাজীপুরে পৃথক তিন স্থানে আগুন

গাজীপুর মহানগরের কোনাবাড়ী, টঙ্গীর মাঝুখান ও কালিয়াকৈরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঝুট গুদাম, বসতবাড়ি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ ১ ডিসেম্বর সোমবার ভোরে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমবাগ নজরদিঘী এলাকায় টিনশেডের তৈরি ঝুটের একটি গুদামে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টিনশেডের একটি গুদাম ও ঝুট মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, ভোরে টঙ্গীর মাঝুখান এলাকায় ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪টি ঝুট গুদাম ও মালামাল পুড়ে গেছে।

এছাড়া, ভোরে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ দিঘীর পাড়ে কলোনিতে আগুনে সূত্রপাত হয়। মূহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩টি কলোনির ৭৪টি রুম পুড়ে গেছে।

Facebook Comments Box

Posted ১২:০৪ অপরাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া