সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 172 বার পঠিত
পেট্রোবাংলার আত্ততাধীন বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল) এর অধীনে তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভারের মাধ্যমে গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) ও কোম্পানির নিজস্ব অর্থায়নে “তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ এবং মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার” শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়। আলোচ্য প্রকল্পের আওতায় হবিগঞ্জ- ৫নং কূপের ওয়ার্কওভার কাজ বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) তাদের ‘বিজয়-১১’ রিগ দ্বারা সম্পাদন করেছে। হবিগঞ্জ-৫ নং কূপটি ১৯৮৮ সালে directionally 3521 মি. (TVD ৩৩২৬ মি.) গভীরতায় খনন করা হয়। কূপটি ওয়ার্কওভার করার পূর্বে ১৫২১ পিএসআই চাপে দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন চলমান ছিল। কূপটি ওয়ার্কওভারের মাধ্যমে নতুন কমপ্লিশন স্ট্রিং, X-mas tree, এবং sub-surface safety valve স্থাপন করে গ্যাস উৎপাদন বৃদ্ধি, কূপের লাইফটাইম বৃদ্ধি এবং নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হচ্ছে। গত ২৪-১০-২০২৫ তারিখ হতে কূপটির ওয়ার্কওভার কাজ শুরু করা হয় এবং ০২-১২-২০২৫ তারিখে ওয়ার্কওভার কাজ শেষ হয়। কূপটির ওয়ার্কওভার শেষে ০৩ ডিসেম্বর, ২০২৫ তারিখ হতে দৈনিক ২৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক অতিরিক্ত প্রায় ১২ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হয়েছে যা জাতীয় জ্বালানি চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখছে।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah