সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দফায়ও মনোনয়ন পেলো না রুমিন ফারহানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   235 বার পঠিত

দ্বিতীয় দফায়ও মনোনয়ন পেলো না রুমিন ফারহানা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় ২৩৭ আসনে প্রার্থী ঘোষণার পর আজ ৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় আরো ৩৬টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করেছে বিএনপি। এতে দলটি মোট ২৭২ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করল। এখনো ফাঁকা রয়েছে ২৮টি আসন, যেখানে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা খোলা আছে।

আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই তালিকা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, এবারও দলের সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা মনোনয়ন পাননি। যদিও তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার দুইটি আসন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখনো বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি।

এর আগে, গত ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রথম দফায় ২৩৭ আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন মহাসচিব মির্জা ফখরুল। সেসময় মাদারীপুর-১ আসনে মনোনয়ন পাওয়া কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়। দ্বিতীয় দফায় ওই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার।

Facebook Comments Box

Posted ৩:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া