সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ মুক্ত দিবস ৬ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   157 বার পঠিত

হবিগঞ্জ মুক্ত দিবস ৬ ডিসেম্বর

আজ ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী হবিগঞ্জ শহর ত্যাগ করতে বাধ্য হয়। মুক্ত হয় পুরো জেলা।

১৯৭১ সালের ৫ ডিসেম্বর রাতেই মুক্তিযোদ্ধারা হবিগঞ্জ শহরে প্রবেশ করেন। এর পরবর্তী ভোরে পাক সেনা ও রাজাকাররা শহর ছেড়ে পালিয়ে যায়। বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা হবিগঞ্জকে মুক্ত ঘোষণা করেন এবং সদর থানা কম্পাউন্ডে বিজয় পতাকা উত্তোলন করেন। শহরবাসী জয় বাংলা শ্লোগানে মুক্তিযোদ্ধাদের অভিবাদন জানায়।

মহান মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জ ছিল ৩ নম্বর সেক্টরের আওতায়। এই সেক্টরের দায়িত্বে ছিলেন মেজর শফিউল্লাহ। তার নেতৃত্বে হবিগঞ্জ সীমান্ত এলাকার দুর্গম স্থানে মুক্তিবাহিনী ও পাকিস্তানি বাহিনীর মধ্যে একাধিক তুমুল যুদ্ধ হয়। ডিসেম্বরের শুরুতে মুক্তিযোদ্ধারা জেলা শহরের কাছাকাছি পৌঁছে চূড়ান্ত বিজয় নিশ্চিত করেন।

হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক বলেন, ‘হবিগঞ্জ মুক্ত দিবস আমাদের একটি উৎসবের দিন। দিনটিকে সরকারি ভাবেও পালনের দাবি জানাই।’

Facebook Comments Box

Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া