সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   158 বার পঠিত

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল

গাজীপুরের শ্রীপুরে ‘বলাকা কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ ৬ ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাতখামাইর এলাকায় ওই ট্রেনের ইঞ্জিন বিকল হয়।

ট্রেনের যাত্রীরা জানান, বিকেল ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বলাকা কমিউটার’ ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। এরপর কাওরাইদ স্টেশন ছাড়া মাত্রই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের গতি কমে গিয়ে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এ সময় মবিল ছড়িয়ে ছিটিয়ে ট্রেনের যাত্রীদের গায়ে পড়তে থাকে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম এই তথ্য নিশ্চিত করে জানান, ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে আনতে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইঞ্জিন বিকলের ঘটনায় আশপাশের স্টেশনে কয়েকটি ট্রেন যাত্রাবিরতিতে রয়েছে বলে জানান স্টেশন মাস্টার মো. শামীম।

Facebook Comments Box

Posted ২:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া