জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 158 বার পঠিত
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর রেলসেতুর পাশে একটি পরিত্যক্ত কার্টন থেকে মানুষের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ৬ ডিসেম্বর শনিবার দুপুরে খণ্ডিত পা উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী রেলওয়ে ব্রিজের উত্তর পাশে একটি পরিত্যক্ত কার্টনের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় পা’টি উদ্ধার করা হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উদ্ধার পা পুরুষের নাকি নারীর তা এই মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি । তবে আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তকাজ শুরু হয়েছে, যাতে দ্রুত এর রহস্য উন্মোচন হয়। উদ্ধার হওয়া পা’টি ময়নাতদন্ত জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Posted ১২:১৭ অপরাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah