সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়লো ঝুট গুদাম-দোকান পাট

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   167 বার পঠিত

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়লো ঝুট গুদাম-দোকান পাট

গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুট গুদাম ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ১০ ডিসেম্বর বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি ঝুট গুদাম ও ১৩টি দোকান, মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাইজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, আমবাগ পূর্ব পাড় এলাকায় স্থানীয় নজরুল ইসলামের মালিকানাধীন টিনশেডের তৈরি ঝুটের একটি গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি ও সারাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে সোয়া দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে টিনশেডের একটি গুদাম, ১৩টি দোকান ও মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৩:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া