সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   174 বার পঠিত

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় হতাহতের প্রতিবাদ, নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এসময় মহাসড়কে প্রায় পৌণে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আজ ১৩ ডিসেম্বর শনিবার সকাল ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া এলাকাবাসির অভিযোগ, গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর ফুটওভার ব্রিজের অভাবে প্রায় দুর্ঘটনা ঘটছে। এতে পোশাক শ্রমিকসহ সাধারণ এলাকাবাসী হতাহতের শিকার হচ্ছেন। তাই ওই এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণ, নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করছেন তারা।

কর্মসূচিতে এলাকাবাসী, স্কুল শিক্ষার্থী এবং বিভিন্ন পোশাক কারখানা শ্রমিকরা অংশগ্রহণ করেন।

এদিকে, শত শত এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেওয়ায় প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

বডি ফ্যাশন ও আইসিএল কারখানার সিইও জানান, নাওজোড় এলাকায় নিরাপদভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের কোনো ব্যবস্থা নেই। এতে প্রতিনিয়তই দুর্ঘটনার ঘটছে। অনেক শ্রমিক ও স্থানীয় লোকজন সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাচ্ছেন এবং আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন। সড়ক দুর্ঘটনা এড়াতে এবং প্রাণ বাঁচাতে নাওজোড় ফ্লাইওভারের পশ্চিম পাশে একটি ফুটওভার ব্রিজ খুবই জরুরি।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এলাকাবাসী নাওজোড় এলাকায় একটি ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করেছে। পরে তারা নিজেরাই মহাসড়ক থেকে সরে যায়। এ সময় মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

Facebook Comments Box

Posted ৭:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া