সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   166 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ

গণসংযোগ চলাকালে ঢাকা-৮ আসনে এমপি প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ ডিসেম্বর শনিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের ডিসি-এসপি সড়ক থেকে বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

এ সময় বক্তারা ওসামন হাদি ও এরশাদ উল্লাহর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসামন হাদির উপর যে হামলা হয়েছে তাকে কেন্দ্র করে একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এই চক্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি তারা শরফি ওসামন হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মোমিনুল হক, অ্যাডভোকেট আানিছুল ইসলাম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, মো. মনির হোসেন, মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি তারিকুল ইসলাম খান রুমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শামীমা বাসির স্মৃতি, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালাহউদ্দিন, জেলা জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী, সাধারণ সম্পাদক মো. মোস্তফা মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:০০ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া