সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা সাতদিন বন্ধের পর খুললো কারখানা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   162 বার পঠিত

টানা সাতদিন বন্ধের পর খুললো কারখানা

শ্রমিক অসন্তোষের কারণে টানা সাতদিন বন্ধ থাকার পর ১৩৯ শ্রমিক ছাঁটাই করে গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকার পিএন কম্পোজিট কারখানা খুলে দেওয়া হয়েছে। আজ ১৫ ডিসেম্বর সোমবার সকাল থেকে কাজে ফিরেছে ওই কারখানার শ্রমিকরা।

পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, ৭ ও ৮ ডিসেম্বর শ্রমিকরা কিছু অযৌক্তিক দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করলে ৯ ডিসেম্বর থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। অবৈধভাবে কারখানাতে সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার অপরাধে ১১ ডিসেম্বর ১৩৯ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে কারখানা কর্তৃপক্ষ।

কারখানা খোলার বিষয়ে রবিবার একটি নোটিশ দেয় কারখানা কর্তৃপক্ষ। নোটিশে উল্লেখ করা হয়েছে, সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৭ ডিসেম্বর এবং ৮ ডিসেম্বর কারখানার শ্রমিকরা কিছু অযৌক্তিক দাবি উপস্থাপন করে, অবৈধ ভাবে কারখানায় সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে, চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা তৈরি করে অবৈধ ধর্মঘটে লিপ্ত হয়। এমতাবস্থায় কর্তৃপক্ষ ৯ ডিসেম্বর হতে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়। পরে কারখানা খোলার বিষয়ে অধিকাংশ শ্রমিকের অনুরোধে ও কারখানা সুষ্ঠু উৎপাদন কার্যক্রম চালুর জন্য কর্তৃপক্ষ পূর্ব ঘোষিত ১৩৯ জন সাময়িক বরখাস্তকৃত শ্রমিক ছাড়া আজ সোমবার হতে কারখানা কার্যক্রম যথারীতি চলবে।

এজিএম আখলাকুর রহমান সাংবাদিকদের জানান, সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। শ্রমিকদের বেতন ভাতা সময়মতো পরিশোধ করা হচ্ছে। তাদের কোনো দাবি দাওয়া নাই। তাদের দাবি একটাই কর্তৃপক্ষ তাদের কাছ মাফ চাইতে হবে। ১৩৯ জন শ্রমিককে আর কাজে নেওয়া হয়নি। বরখাস্তকৃত শ্রমিকদের বিরুদ্ধে আইনি কার্যক্রম যথারীতি চালু থাকবে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, শ্রমিকরা কাজে যোগ দিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে গাজীপুর শিল্প পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া