সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   190 বার পঠিত

গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জেলা শহরের রাজবাড়ি মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। দিবসটি উপলক্ষ্যে জেলা পরিষদ, গাজীপুর, জেলা পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা আনসার কমান্ড্যান্ট অফিস, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক— সাংস্কৃতিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের নাগরিকগণ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। আনুষ্ঠানিকভাবে গাজীপুর সার্কিট হাউজে পতাকা উত্তোলন ও বঙ্গতাজ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

এছাড়া, গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমানের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

দিবস উপলক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি পালন করে।

Facebook Comments Box

Posted ১২:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া