সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   180 বার পঠিত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ

গাজীপুরের কাপাসিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা, সংবর্ধনা প্রদান ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ডা: তামান্না তাসনীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ নান্নু, বীর মুক্তিযোদ্ধা এম এ গনি, সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাহিদুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৪:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া