সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমান হাদির মৃত্যুতে প্রতিবাদ ও দায়ীদের গ্রেফতার দাবিতে

গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   87 বার পঠিত

গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে প্রতিবাদ ও দায়ীদের গ্রেফতার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে শিববাড়ি, টঙ্গীর কলেজ গেইটসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ডুয়েট শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে পড়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শত শত শিক্ষার্থী সড়কে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি ডুয়েট ক্যাম্পাস থেকে বের হয়ে শিববাড়ি গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। সড়ক অবরোধের কারণে ঢাকা শিমুলতলী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এ সময় আন্দোলনকারীরা হাদির মৃত্যুর ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন।

একই দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজ গেইট এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

Facebook Comments Box

Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া