সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদির জানাযা সম্পন্ন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   226 বার পঠিত

ওসমান হাদির জানাযা সম্পন্ন

‘ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। নামাজের ইমামতি করেন শহীদ ওসমান হাদির বড় ভাই ডা. আবু বকর সিদ্দিক। তিনি বরিশাল বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও ঐতিহ্যবাহী গুঠিয়া জামে মসজিদের খতিব।

আজ ২০ ডিসেম্বর শনিবার দুপুর আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় লাখ লাখ মানুষ অংশ নেন। স্মরণকালের সবচেয়ে নামাজে জানাযা অনুষ্ঠিত হল শহীদ ওসমান হাদির।

এর আগে ২০ ডিসেম্বর শনিবার দরোগ ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে আসেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির নামাজে জানাযায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অনংশ নেন।

এর আগে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও পরিবারের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

Facebook Comments Box

Posted ২:২৭ অপরাহ্ণ | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া