অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 343 বার পঠিত
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য- মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন)।
বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
Posted ৪:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah