সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে প্রাণ গেল ছাত্রের

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   124 বার পঠিত

গাজীপুরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে প্রাণ গেল ছাত্রের

গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে আলিফ ইসলাম নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ ৭ জানুয়ারি বুধবার সকালে উপজেলার সফিপুর এলাকার সাফিয়াতুল উম্মা ক্যাডেট মডেল মাদরাসায় এ ঘটনাটি ঘটে। নিহত মাদরাসা ছাত্র আলিফ ইসলাম (১১) কালিয়াকৈর উপজেলার কৌচাকুড়ি এলাকার শহীদ সাধান মিয়ার ছেলে।

স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর আলিফ ইসলাম ওই মাদরাসায় ভর্তি হয়।

তার মা আমেনা বেগম ওমান প্রবাসী। ভর্তির পর থেকে শিক্ষকদের নির্যাতন সইতে না পেরে সে মাদরাসা থেকে কয়েকবার পালানোর চেষ্টা করে। ৬ জানুয়ারি মঙ্গলবার আলিফ তার মা আমেনার সাথে মোবাইলে কথা বলে। আজ ৭ জানুয়ারি বুধবার সকালে আলিফ মাদ্রাসার ছাদে গিয়ে পাইপ বেয়ে নিচে নামার চেষ্টাকালে হঠাৎ নিচে পড়ে যায়।

পরে আশপাশের লোকজন দেখতে পেয়ে এগিয়ে যায় এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সফিপুর তানহা হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে বেগম ফজিলাতুননেছা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, ওই মাদ্রাসার ছাদে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। ছাদে নিরাপত্তার ব্যবস্থা না থাকায় ছাত্ররা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে চলাফেরা করে। যেহেতু মাদ্রাসাটি আবাসাকি করা হয়েছে সেহেতু অবশ্যই ছাদে নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল।

মাদ্রাসার প্রিন্সিপাল জিহাদী ফারুকি বলেন, আমাদের মাদ্রাসার এক ছাত্র ছাদ দিয়ে পালাতে গিয়ে নিচে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাদে নিরাপত্তার ব্যবস্থা নেই কেন এমন প্রশ্নে তিনি বলেন, আসলেই এমনটা হবে কখনো ভাবিনি।

Facebook Comments Box

Posted ৭:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া