সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   188 বার পঠিত

সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছুড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। আজ ৭ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার সফিপুরে মাহমুদ ডেনিম লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ ডেনিম লিমিটেড কারখানার শ্রমিকদের গত তিন মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে। একাধিকবার কর্তৃপক্ষের কাছে বেতনের আবেদন করেন শ্রমিকরা। এ নিয়ে গত কয়েকদিন ধরেই কারখানার ভেতর উত্তেজনা চলছে। এর জের ধরে আজ বুধবার সকালে কারখানায় আগত শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার ফটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বেলা ১১টায় তারা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝাতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বেলা ১২টার কিছুসময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাছির উদ্দিন বলেন, সফিপুরে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানার মালিকপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা হবে।

Facebook Comments Box

Posted ৩:৪০ অপরাহ্ণ | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া