সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে সড়কের পাশে মিলল পরিবহন শ্রমিকের লাশ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   154 বার পঠিত

শ্রীপুরে সড়কের পাশে মিলল পরিবহন শ্রমিকের লাশ

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে শরিফ মিয়া নামে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে নিহতের স্বজনরা অভিযোগ তুলেছে। আজ ৯ জানুয়ারি শুক্রবার দুপুরের দিকে উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের বড়পানি এলাকার শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শরীফ মিয়া (৩০) উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের মো. সিরাজউদ্দীনের ছেলে। তিনি একজন পরিবহন শ্রমিক।

নিহত শরীফের স্ত্রী আলো বেগম বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আমার স্বামীকে কেউ একজন ফোন করলে সে বাড়ি থেকে বের হন তিনি। রাত অনেক হলেও বাড়ি না ফেরায় মোবাইলে ফোন দিলও বন্ধ পাওয়া যায়। গভীররাত থেকে বিভিন্ন জায়গায় খুঁজেও তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি। সকাল ১০টার দিকে আমার মামা শ্বশুর জালালুদ্দিন সকালে গরু চড়াতে গিয়ে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখতে পায়।

তিনি আরো বলেন, আমার ধারণা পূর্ব শত্রুার জেরে কেউ আমার স্বামীকে মোবাইল ফোনে সুকৌশলে ডেকে এনে খুন করেছে।

নিহতের মামা জালালুদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে গরু চড়াতে গিয়ে রাস্তা পাশে কিছু পড়ে আছে এরকম দেখতে পেয়ে কাছে গিয়ে মরদেহ দেখতে পায়। এসময় শরীফের মরদেহ সনাক্ত করি। পরে শ্রীপুর থানা পুলিশকে খরব দিলে ঘটনা এসে লাশ উদ্ধার করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৩:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া