অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 100 বার পঠিত
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে ১৩ জানুয়ারি মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি।
আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশি-বিদেশি বিভিন্ন সূত্র থেকে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। জবাবে ভলকার তুর্ক জানান, ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে।
টেলিফোনালাপে আরো আলোচনা হয় গুম-সংক্রান্ত কমিশনের কার্যক্রম, জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠন এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে। অধ্যাপক ইউনূস জানান, নির্বাচনের আগেই নতুন মানবাধিকার কমিশন গঠন করা হবে।
সূত্র: বাসস
Posted ৬:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah