সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে দুই কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   107 বার পঠিত

গাজীপুরে দুই কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ

গাজীপুরের টঙ্গী শিল্পনগরীতে এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুটি কারখানায় শতাধিক শ্রমিক রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসকষ্টজনিত উপসর্গ দেখা গেছে।

মা আওয়ার টাওয়ার ও আলম টাওয়ারে অবস্থিত কারখানার শ্রমিকরা বেশি আক্রান্ত হন। আজ ১৪ জানুয়ারি বুধবার সকালে বিষয়টি প্রকাশ্যে এলেও, মঙ্গলবার সকাল থেকেই একের পর এক শ্রমিক অসুস্থ হতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আক্রান্ত শ্রমিকদের টঙ্গী সরকারি হাসপাতাল, গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার নাহিদ সুলতানা জানান, হাসপাতালে আনা শ্রমিকদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসকষ্টের লক্ষণ দেখা গেছে। তবে বর্তমানে অধিকাংশ শ্রমিকই আশঙ্কামুক্ত রয়েছেন।

স্থানীয় ও কারখানা সূত্র জানায়, নভেম্বর মাসের বেতন পরিশোধ না হওয়ায় শ্রমিকরা রবিবার কর্মবিরতি ও আন্দোলন করেন। সোমবার সকালে তারা কাজে যোগ দিলেও পরে আবার আন্দোলনে অংশ নেন। আন্দোলনের মধ্যেই হঠাৎ করে একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। তবে অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কারখানা কর্তৃপক্ষের অ্যাডমিন ম্যানেজার সুজন জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

ঘটনার পর কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত অসুস্থতার প্রকৃত কারণ নির্ধারণ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া