সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটে ‘হ্যাঁ’ ভোটে স্বৈরাচারের বিরুদ্ধে রেড কার্ড দেখাবে মানুষ: শফিকুল আলম

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   347 বার পঠিত

গণভোটে ‘হ্যাঁ’ ভোটে স্বৈরাচারের বিরুদ্ধে রেড কার্ড দেখাবে মানুষ: শফিকুল আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে রেড কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ ১৬ জানুয়ারি শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, রিকনসিলিয়েশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আওয়ামী লীগের তরফ থেকে কোনো সরি বলতে শুনেছেন? গতকাল (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) আওয়ামী লীগের একজন মন্ত্রী এক ধরনের মকারি করছিলেন। শহিদের রক্ত নিয়ে ওনারা মকারি করেন। তাদের মধ্যে কোনো ধরনের অনুতপ্তের লক্ষণ আমরা দেখি না। তাদেরকে কে বাংলাদেশের সোসাইটিতে জায়গা দেবে? খুনিদেরকে কেউ জায়গা দেয়? খুনিদের জায়গা জেলখানায়।

গণভোট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, গণভোটে মানুষ হ্যাঁ ভোট দিয়ে রেড কার্ড দেখাবেন স্বৈরাচারের বিরুদ্ধে। রেড কার্ড দেখাবেন ১৬ বছর যে গুম-খুনের রাজনীতি হচ্ছিলো তার বিরুদ্ধে। এবছর যে নির্বাচন হচ্ছে এরকম শান্তিপূর্ণ নির্বাচন খুব কম হয়েছে। আগের নির্বাচনগুলোতে বিরোধীদের কাছে ভিড়তেই দেয়নি। বিরোধী দলের নেতাদের ধরে যে শহরে আছে অন্য শহরে পাঠিয়ে দিয়েছে, জেলে ঢুকিয়ে দিয়েছে।

এবছরের নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম।

Facebook Comments Box

Posted ৩:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া