সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পুকুর থেকে ককটেল উদ্ধার, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   160 বার পঠিত

গাজীপুরে পুকুর থেকে ককটেল উদ্ধার, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের একটি পুকুর থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে মাছ ধরার সময় এসব ককটেল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনজন মাছ ব্যবসায়ী পিয়ার আলী কলেজের পুকুরে জাল টেনে মাছ ধরছিলেন। এ সময় তাদের জালে একটি ভারী ব্যাগ উঠে আসে। ব্যাগ খুলে ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে দ্রুত পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ, পোড়াবাড়ি র‍্যাব ক্যাম্পের সদস্য এবং সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, পুকুর থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৪:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া