সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রাবিরতি ও টিকিট বিক্রির উদ্বোধন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   194 বার পঠিত

শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রাবিরতি ও টিকিট বিক্রির উদ্বোধন

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে আজ ১৮ জানুয়ারি রবিবার আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩/৭৪৪) ট্রেনের যাত্রাবিরতি ও টিকিট বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সকাল থেকে শ্রীপুর উপজেলার প্রধান সড়কে আনন্দ র‌্যালি এবং স্টেশন এলাকায় বাদ্যযন্ত্রের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ট্রেন পৌঁছার পর ইঞ্জিন ফুল দিয়ে সজ্জিত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন। শ্রীপুর বাজারের ব্যবসায়ী এবং যাত্রাবিরতি বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক তপন বণিক বলেন, তিন বছর ধরে স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের দাবিতে ট্রেনের যাত্রাবিরতি দাবি করা হয়েছিল। অবশেষে রেল বিভাগ এই দাবিতে সাড়া দিয়েছে।

শ্রীপুর থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। প্রথম দিনে নির্ধারিত ১০টি সিটের পাশাপাশি ৬১টি স্ট্যান্ডিং টিকিট বিক্রি হয়ে মোট ৭১টি টিকিট বিক্রি হয়। স্থানীয়রা আশা করছেন, যাত্রাবিরতির ফলে সড়কপথের দীর্ঘ সময় বাঁচবে এবং ট্রেন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাবে।

শ্রীপুর রেল স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানিয়েছেন, ঢাকার উদ্দেশ্যে ট্রেনের প্রথম যাত্রা সকাল ১০:৪০ এ শুরু হয় এবং সন্ধ্যা ৬:১৫ থেকে রাত ৮:০০ পর্যন্ত ট্রেন শ্রীপুরে ফিরে আসে।

ভিডিও দেখতে ক্লিক করুন

Facebook Comments Box

Posted ৫:০১ অপরাহ্ণ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া