সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অন্তত ৩০ আহত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   116 বার পঠিত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অন্তত ৩০ আহত

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে লাক্সমা ইনারওয়্যার লিমিটেডের শ্রমিকরা বুধবার থেকে কাজ বন্ধ রাখেন এবং কারখানার ভেতরে অবস্থান নেন। আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার বেতন না পেয়ে তারা বিকেলে কারখানা থেকে বের হয়ে শ্রীপুর-মাস্টারবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

সংবাদ পেয়ে পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে আসে। একপর্যায়ে দফায় দফায় সংঘর্ষ হয়। শ্রমিকদের অভিযোগ, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস শেল এবং রাবার বুলেটের কারণে অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ১৬ জন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন, কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

শ্রমিকরা জানান, “আগেও বকেয়া বেতনের বিষয়ে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। কাজ করেও বেতন না পাওয়ায় পরিবারসহ চরম দুর্ভোগে রয়েছি।”

শিল্প পুলিশের শ্রীপুর সাব-জোনের ইনচার্জ আবদুল লতিফ বলেন, “পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পাঁচটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। তবে রাবার বুলেট ব্যবহারের তথ্য নেই।”

কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

Posted ৫:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া