সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী জনসভার মঞ্চে তারেক রহমান

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   103 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী জনসভার মঞ্চে তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১০টায় তিনি মঞ্চে উঠেন। সিলেট থেকে শুরু করে একাধিক জনসভায় যোগ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন তিনি।

সরাইল উপজেলার কুট্টাপাড়ার মিনি স্টেডিয়ামে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সভা সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। জনসভায় খালেদ মাহবুব ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের বিএনপি ও জোট মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান, জোনায়েদ আব্দুর রহিম সাকী, জুনায়েদ আল হাবিব, আব্দুল মান্নান, এম এ হান্নান উপস্থিত ছিলেন।

বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই নেতাকর্মীরা জনসভার মাঠে উপস্থিত হতে থাকেন।

Facebook Comments Box

Posted ৫:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া