সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একাত্তরের পরাজিত শক্তি আবারো ফনা তুলছে : সাদেক আহমেদ খাঁন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   119 বার পঠিত

একাত্তরের পরাজিত শক্তি আবারো ফনা তুলছে : সাদেক আহমেদ খাঁন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ডের সদস্য সচিব সাদেক আহমেদ খাঁন বলেছেন, জিয়াউর রহমানের ঘোষণাই আমাদেরকে মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও তারা সম্মান দেননি। শেখ মুজিবকে অসম্মান করলে আমাদেরও কষ্ট লাগে। কিন্তু তার কন্যা মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগের বানিয়ে ফেলেছে। গত ১৫/১৬ বছরে মুক্তিযোদ্ধা সংসদের সুনাম তারা নষ্ট করেছে। আমরা রাষ্ট্র ক্ষমতার ভাগ চাইনা।

তিনি আজ ২৪ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুক্তিযোদ্ধা সংসদের করনীয় নিয়ে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্থানীয় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণবাড়িয়া ইউনিট কমান্ডের আহবায়ক হাজী এমরানুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় তিনি আরো বলেন, জুলাই যোদ্ধাদের একটা পক্ষ জামায়াতের সাথে যাওয়ার কারনে তাদের একটা বিরাট অংশ পদত্যাগ করেছে। জুলাই আমাদের গর্ব। একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে আমাদের সন্তানরা রাষ্ট্রকে উদ্ধার করেছে। জুলাই সনদে আপনার আমার নাগরিক অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা হ্যাঁ ভোটে জুলাই সনদকে স্বীকৃতি দিবো। ৭১ এর মতো এবারো ঐক্যবদ্ধ হতে হবে।

৭১ এর পরাজিত শক্তি আবারো ফনা তুলছে। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির হাজার বছরের অহংকার। হীনমন্যতায় ভুগবেননা। নিজেদের দুর্বল মনে করবেননা। আমরা মুক্তিযোদ্ধা সংসদকে ভুয়া মুক্তিযোদ্ধা মুক্ত করতে চাই। এখন প্রায় আড়াই লাখ মুক্তিযোদ্ধা। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ও ভুয়া মুক্তিযোদ্ধা এক হতে পারেনা। আওয়ামীলীগ পাঁচ বার মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন করেছেন। যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। এটা এবার গেজেট আকারে করা হচ্ছে।
সামনে জাতীয় নির্বাচন সবাই ভোট কেন্দ্রে যাবেন। আমরা হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করবো। হ্যাঁ ভোট আমার আপনার সন্তানের নিরাপত্তা। আমরা মেরুদন্ড সোজা করে দাঁড়াতে চাই।

সাংবাদিক আল আমিন শাহীনের সঞ্চালনায় পরামর্শ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক মোঃ আব্দুল মান্নান, সদও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ফসিউর রহমান হাসান প্রমুখ। পরামর্শ সভায় জেলা সদর, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, কসবা, আখাউড়া, বাঞ্ছারামপুর, নবীনগর ও বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডারদের নেতৃত্বে জেলার সকল মুক্তিযোদ্ধারা অংশ গ্রহন করেন।

Facebook Comments Box

Posted ১২:৩৩ অপরাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া