সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পোশাক শ্রমিকদের পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, কারখানা বন্ধ ঘোষণা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   134 বার পঠিত

গাজীপুরে পোশাক শ্রমিকদের পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আজ ২৪ জানুয়ারি শনিবার যমুনা ডেনিমস লিমিটেড কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিল্প পুলিশের প্রায় ১০ জন সদস্য আহত হয়েছেন।

শ্রমিকরা ৮ দফা দাবিতে আন্দোলন করছিলেন। তাদের দাবি না মানায় পুলিশ ঘটনাস্থলে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অর্ধশতাধিক শ্রমিক আহত হন এবং তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বেলা ১১টার দিকে তারা মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দেন।

পুলিশ জানিয়েছে, কিছু বুঝে ওঠার আগে শ্রমিকরা রাস্তা অবরোধ করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে ইটপাটকেল ছোড়ে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। বর্তমানে কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, “উশৃঙ্খল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।”

Facebook Comments Box

Posted ১:১৫ অপরাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া