হাকিকুল ইসলাম খোকন | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 301 বার পঠিত
নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) গত ২০ জানুয়ারি ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ সঞ্চালনা করেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া, বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতারা—আব্দুর রহিম, লিয়াকোত আলী, সেবুল খান মাহবুব, মোঃ আলী রাজা, মোঃ মমতাজ উদ্দীন, সুলতান মাহমুদ সিদ্দিকী ও নাসিমা আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আসাদুজ্জামান আসাদ, কোরআন তেলাওয়াত করেন আশিকুল হক, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকো এর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করেন আব্দুল আহাদ হেলাল।
অনুষ্ঠানে বক্তব্য দেন আরও অনেকে, যাদের মধ্যে ছিলেন বিএনপি নেতারা—মোস্তাফিজুর রহমান প্রিন্স, বেগ হুসাইন ইসলাম মিঠু, মোঃ জামাল হোসেন, মোঃ হাসিব মিয়া, আব্দুল মুক্তাদির, তপদী রায় ব্রণ, মোহাম্মদ জাকির হোসেন বাচ্চু, মোঃ বাদল হোসেন, মোহাম্মদ আলী মিলন, মোঃ সৈকত আহমদ, মাহবুব চৌধুরী, মোঃ মুরাদ হোসেন, মোঃ সাদিক আলী, মোঃ সোহেল আহমেদ, চৌধুরী মোমিত তানিম, শাহ স্বপন, মোঃ জাহির হোসাইন, আব্দুল ওয়াদুদ খোকন, মোঃ শহিদুল ইসলাম, হাজী ইকবাল হোসেন, সামসুল হক, রাহেল আহমেদ ও শাহ ইকবাল রাজু।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রনায়কসুলভ নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, তিনি সম্মুখসমরে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তার নেতৃত্বে দেশ আত্মনির্ভরশীলতার পথে এগিয়েছে। বক্তারা উল্লেখ করেন, শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ছাড়া দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
Posted ১:২৯ অপরাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah