সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবিতে অবরোধ, চরম ভোগান্তি

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   223 বার পঠিত

গাজীপুর মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবিতে অবরোধ, চরম ভোগান্তি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুলিশের হাতে এক অটোরিকশা চালক মারধরের অভিযোগ ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষসহ হাজারো যাত্রী।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া পুরাতন বাজার এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে মহাসড়ক অবরোধ করেন অটোরিকশা চালকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক অটোরিকশা চালক মহাসড়ক পার হওয়ার সময় হাইওয়ে পুলিশের একটি দল তাকে আটক করে। এ সময় তিনি যেতে না চাইলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন চালকরা। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার প্রতিবাদে শতাধিক অটোরিকশা চালক একত্রিত হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের দাবি, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে এবং পুলিশি হয়রানি বন্ধ করতে হবে।

অপরদিকে, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, অবৈধভাবে মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবিতে চালকরা সড়ক অবরোধ করেছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চালকদের বুঝিয়ে সরিয়ে দিলে সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া