সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   158 বার পঠিত

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশে আওয়ামী লীগের সমর্থক না থাকায় নেতাকর্মীরা দিল্লিতে সংবাদ সম্মেলন করছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচন ভণ্ডুল হওয়ার কিংবা দেশে অস্থিরতা তৈরির কোনো আশঙ্কা নেই। এতে নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়বে না বলেও তিনি জানান।

এ সময় তিনি দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশে ফিরে আসার আহ্বান জানান।

কারাগারের অবকাঠামো প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কারাগারে পর্যাপ্ত জায়গার সংকট রয়েছে। এ সমস্যা সমাধানে শিগগিরই নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে প্রধান অতিথি হিসেবে প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি নবীন প্রশিক্ষণার্থীদের সশস্ত্র সালাম গ্রহণ করেন।

অনুষ্ঠানে নবীন কারারক্ষীদের শারীরিক কসরত ও অস্ত্রবিহীন আত্মরক্ষার কৌশলের প্রদর্শনী উপভোগ করেন প্রধান অতিথি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তাফা কামাল, কর্নেল মো. তানভীর হোসেন, কর্নেল মেছবাহুল আলম সেলি, কর্নেল মো. জাহাঙ্গীর কবির, প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট টিপু সুলতানসহ গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে মোট ৮৬৬ জন কারারক্ষী ও মহিলা কারারক্ষী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ১১:০৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া