সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভবিষ্যতে নির্বাচনে ভোট দিতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন: আসিফ মাহমুদ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   402 বার পঠিত

ভবিষ্যতে নির্বাচনে ভোট দিতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন: আসিফ মাহমুদ

ভবিষ্যতে নিয়মিত নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। আজ ২৮ জানুয়ারি বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে এনসিপি আয়োজিত নির্বাচনী পদযাত্রার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, বিগত তিনটি নির্বাচনের মতো যদি ভোটাধিকার থেকে বঞ্চিত হতে না চান, তবে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। যদি ভবিষ্যতে শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার দেখতে না চান যে আপনাদের সন্তানদের রক্ত ঝরিয়েছে তবে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।

ক্ষমতায় গেলে জাতীয় পে-স্কেল কমিশনের প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার করে তিনি বলেন, জাতীয় পে-স্কেল প্রণয়নের জন্য কমিশন তাদের প্রস্তাব উপস্থাপন করেছে। আমরা ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে সেই প্রস্তাবকে সমর্থন জানাই। এতে সিনিয়র পেশ ইমামদের পঞ্চম গ্রেড, পেশ ইমামদের ষষ্ঠ গ্রেড, ইমামদের নবম গ্রেড এবং প্রধান মুয়াজ্জিনদের দশম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আপনাদের ভোটে যদি ১১ দলীয় ঐক্যজোট সরকার গঠন করতে পারে, তবে এই প্রস্তাব দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদেরও পে-স্কেলের অন্তর্ভুক্ত করা হবে।

আসিফ মাহমুদ আরো বলেন, যারা অতীতে বারবার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি, আমরা তাদের মতো হবো না। আমরা রক্ত দিয়ে হলেও আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি এবং আগামী দিনেও তা অব্যাহত রাখব।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমিনুল ইসলাম, জেলা এনসিপির সদস্য সচিব আমিনুল হক চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া