রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে দেশকে বিশ্বাস করে না, সে দেশ উন্নত করবে কীভাবে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   64 বার পঠিত

যে দেশকে বিশ্বাস করে না, সে দেশ উন্নত করবে কীভাবে: মির্জা ফখরুল

স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের বড়গাঁও আলিম মাদরাসা এলাকায় আয়োজিত এক নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “স্বাধীন বাংলাদেশে আমরা কি জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি? পারি না। এটা নৈতিকতার প্রশ্ন। আমি স্বাধীন দেশে বিশ্বাস করি। যে দল এই দেশকেই বিশ্বাস করে না, সে দেশের উন্নতি করবে কীভাবে?”

তিনি বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিশ্বাসযোগ্য নয়। “আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জামায়াতকে আমরা ভোট দেব না। তারা আমার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না,”—বলেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একটি বড় সুযোগ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “এই সুযোগ আমরা কাজে লাগাতে চাই।”

জামায়াতের অতীত ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা স্বাধীনতার আগেও জামায়াতকে দেখেছি, স্বাধীনতার সময়ও দেখেছি। ১৯৭১ সালে যখন আমরা মুক্তিযুদ্ধ শুরু করি, তখন তারা এর বিরোধিতা করেছে। পাকিস্তানি সেনাবাহিনী যখন আমাদের মানুষকে হত্যা করেছে, তখন জামায়াত তাদের সমর্থন দিয়েছে।”

তিনি আরও বলেন, পাকিস্তানি বাহিনীর হাতে ৩০ লাখ মানুষ নিহত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির সময় জামায়াত পাকিস্তানের পক্ষেই অবস্থান নিয়েছিল—এটি ইতিহাসের সত্য।

সভায় উপস্থিত জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত হলে সারের সংকট দূরসহ এলাকার উন্নয়নে কাজ করা হবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া