জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 180 বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতি আনুগত্য ও দলীয় কাজের জন্য গত সতেরো বছর নিজ এলাকা শ্রীপুর উপজেলার উজিলাব গ্রাম থেকে পুরো পরিবার নিয়ে মোঃ হুমায়ুন কবীর ও তাঁর স্ত্রী নুরুন্নাহার রুবিকে থাকতে হয়েছে বিভিন্ন স্থানে। দীর্ঘ এই সময়ে তাঁদের পরিবার অবর্ণনীয় কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। দীর্ঘ ১৭ বছর নির্যাতনের পরও দলের প্রতি অটুট থেকেছেন মোঃ হুমায়ুন কবীর। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা ও গ্রেপ্তার আতঙ্কের মধ্যেও তিনি সক্রিয়ভাবে কাজ করে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জন্য।
দলীয় সূত্র জানায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। বাড়িতে থাকতে না পেরে দীর্ঘ সময় তিনি বিভিন্ন জায়গায় রাত কাটাতে বাধ্য হন। পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করেও দলের আদর্শ থেকে একচুলও সরে যাননি তিনি।
সহকর্মীরা জানান, এতো ত্যাগ-তিতিক্ষার পরও হুমায়ুন কবীর সাংগঠনিক যোগাযোগ বজায় রেখেছেন। সভা-সমাবেশের প্রস্তুতি, কর্মীদের মনোবল ধরে রাখা এবং কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে তিনি ভূমিকা রাখেন। তার এই ত্যাগ ও নিষ্ঠা স্থানীয় নেতাকর্মীদের কাছে অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।
মোঃ হুমায়ুন কবীরের পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়েছে তাদের। সামাজিক ও আর্থিক চাপের মধ্যেও তারা ধৈর্য্য হারাননি। তাদের প্রত্যাশা, দলের সুদিনে তার ত্যাগ যথাযথ মূল্যায়ন পাবে।
দীর্ঘ ১৭ বছরের অত্যাচার এবং নিপীড়ন সত্ত্বেও হুমায়ুন কবীর এবং তার পরিবার নিজ অর্থায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতি নিবেদিতভাবে যুক্ত কাজে ঝাঁপিয়ে পড়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন মোঃ হুমায়ুন কবির এবং তার সহধর্মিনী নুরুন্নাহার ঢাকা ১৭ আসনে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার জন্য বিভিন্ন হামলা মামলার শিকার এবং জেল জুলুমের শিকার বনানী থানা বিএনপির আহবায়ক হাবিবুল্লাহ হবি, বনানী থানা সদস্য শিব্বির আহমেদ এবং বনানী থানা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক চান মিয়া সরদার সহ আরো অনেক নেতৃবৃন্দের একনিষ্ঠভাবে কাজ করে গেছেন মোঃ হুমায়ুন কবির এবং তার সহধর্মিনী নুরুন্নাহার।
মোঃ হুমায়ুন কবীর ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা পর্ষদের সাথে জীবন বাজি রেখে পরিবারসহ নিবেদিতভাবে যুক্ত ছিলেন তিনি। তাদের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন এবং নির্বাচনী কাজে সহায়তা করেছেন বনানী থানা বিএনপির আহবায়ক হাবিবুল্লাহ হবি, বনানী থানা সদস্য শিব্বির আহমেদ এবং বনানী থানা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক চান মিয়া সরদার। জেল-জুলুম, হামলা-মামলা, বিভিন্ন ধরনের ফ্যাসিস্ট সরকারের অত্যাচারের শিকার হয়েও তারা হুমায়ুন কবীরের পাশে থেকে নির্বাচনী কার্যক্রম সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, মোঃ হুমায়ুন কবীরের বড় মেয়ে ডাক্তার হওয়া সত্ত্বেও বিএনপির ট্যাগ থাকায় কোথাও চাকরি পাননি। দীর্ঘ সতেরো বছরের এই কঠিন সময়ে পরিবারটি শুধু রাজনৈতিক নিপীড়নই নয়, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যেরও শিকার হয়েছেন।
মোঃ হুমায়ুন কবীর জানান, “দলের জন্য, দেশের গণতন্ত্রের জন্য এই ত্যাগ স্বীকার করতে আমরা কখনো পিছপা হইনি। আমার মেয়ে ডাক্তার হয়েও শুধুমাত্র বিএনপির সাথে সম্পৃক্ততার কারণে চাকরি পায়নি। কিন্তু আমরা আমাদের আদর্শ থেকে সরে আসিনি। নিজের সব সঞ্চয় ব্যয় করে এই নির্বাচনী কাজে অংশ নিয়েছি।”
এখন বিএনপি জয়ী হয়েছে এবং দেশে গণতন্ত্র ফিরে আসার পথে রয়েছে। দীর্ঘ ১৭ বছরের অন্ধকার অধ্যায় পেরিয়ে আলোর মুখ দেখছেন মোঃ হুমায়ুন কবীর ও তাঁর পরিবার।
আমাদের প্রতিবেদক গভীর অনুসন্ধান করে নুরুন্নাহার বেগম রুবির কাছ থেকে জানতে পারেন যে, তারা পারিবারিকভাবে জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে তার বাবা মৃত নোয়াব আলী ভাঙ্গি তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহবানে খাল কাটা প্রকল্পের মাধ্যমে সদস্য পদ নিয়ে শ্রীপুর উপজেলায় বিএনপির পতাকা তলে প্রাথমিক সদস্য হিসেবে নিজেকে গর্বিত মনে করেন এবং বাবার এই আদর্শেই তাকে জাতীয়তাবাদী চেতনায় বারবার কাছে টেনেছে দেশের গণতন্ত্র রক্ষায় আপসহীন ভূমিকায় ছিল সরব। আমরা আরো জানতে পারি এইবার ১৭ আসনের নির্বাচনী প্রচারণায় নিজ অর্থায়নে উজ্জীবিত রেখেছেন প্রতিদিন নেতাকর্মীদেরকে, নুরুন্নাহার রুবি বলেন এই প্রজন্মকে ভোটাধিকারের অধিকারের জন্য আমি সর্বস্ব শেষ করে হলেও এই আন্দোলনে সোচ্চার থাকাই আমার লক্ষ্য হোক।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, মোঃ হুমায়ুন কবীর আহমেদ, বনানী থানা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক চান মিয়া সরকার ও তাঁদের পরিবারের মতো হাজারো নেতাকর্মী দীর্ঘ এই সময়ে নির্যাতন, হয়রানি ও বৈষম্যের শিকার হয়েছেন। তাঁদের এই ত্যাগই আজকের বিজয়ের ভিত্তি।
উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে বিএনপি ও তাদের জোটসঙ্গীরা উল্লেখযোগ্য ভোটে বিজয়ী হয়েছেন বলে বেসরকারি সূত্রে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে এমন বহু নেতাকর্মী রয়েছেন যারা প্রতিকূল সময়ে দলকে টিকিয়ে রেখেছেন। মোঃ হুমায়ুন কবীর তাদেরই একজন, যার গল্প দলীয় রাজনীতির সংগ্রামী অধ্যায়ের একটি অংশ হয়ে থাকবে।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah