জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 125 বার পঠিত
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা চালাচ্ছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোনাবাড়ীর আমবাগ ঈদগাহ মাঠের পাশের একটি ঝুটের গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন গুদামজুড়ে ছড়িয়ে পড়ে।
আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে গুদামে বিপুল পরিমাণ ঝুট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কোনাবাড়ী মডার্ন ও চৌরাস্তা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মামুন বলেন, “আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছি। গুদামে প্রচুর ঝুট থাকায় আগুনের তীব্রতা বেশি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ জানা যাবে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চলমান ছিল।
Posted ৫:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah