সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   68 বার পঠিত

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এখন শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোরেশোরে।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী মঙ্গলবার শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে একই দিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, সংসদ সদস্যদের শপথ ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। এর বেশি দেরি হবে না।

তিনি আরও জানান, শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ ভবনে ১৩ ফেব্রুয়ারি শুক্রবার থেকেই প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। গেজেট প্রকাশের পর প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হচ্ছে। প্রধান উপদেষ্টা, কেবিনেট ও সংশ্লিষ্ট টিম বিষয়টি নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শুক্রবার ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। উচ্চ আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফলাফলের গেজেট এখনো জারি করা হয়নি।

Facebook Comments Box

Posted ৪:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া