জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 149 বার পঠিত
নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারি রবিবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে উপস্থিত নেতারা বলেন, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিরীহ মানুষ আহত হয়েছেন এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
নেতারা দাবি জানান, নির্বাচনোত্তর সহিংসতার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সহিংসতা বন্ধে সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা নির্বাচনোত্তর সহিংসতা বন্ধ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচনের পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এসব ঘটনার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন কর্মসূচি পালন করছে।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah