সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর-৩ আসনের এমপি হিসেবে শপথ নিলেন অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   75 বার পঠিত

গাজীপুর-৩ আসনের এমপি হিসেবে শপথ নিলেন অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার একাংশ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অন্যান্য নবনির্বাচিত সদস্যদের সঙ্গে তিনি শপথ নেন।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী হন বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. বাচ্চু। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৬১ হাজার ৯০৪ ভোটের বড় ব্যবধানে পরাজিত করেন। এ বিজয়কে স্থানীয় ভোটাররা ‘আত্মপরিচয়ের বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. বাচ্চু শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের সন্তান। স্বাধীনতার দীর্ঘ ৪৭ বছর পর প্রথমবারের মতো শ্রীপুর উপজেলার মাটি থেকে উঠে আসা কোনো ব্যক্তি ধানের শীষ প্রতীক নিয়ে সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।

শপথ গ্রহণের পর প্রতিক্রিয়ায় ডা. বাচ্চু বলেন, গাজীপুর-৩ আসনের জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন তিনি। বিশেষ করে স্বাস্থ্যসেবা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং যুবসমাজের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে, ডা. বাচ্চুর শপথ গ্রহণ উপলক্ষে গাজীপুরের শ্রীপুর ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর শ্রীপুরের নিজস্ব একজন সন্তান জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন, যা এলাকার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

Facebook Comments Box

Posted ৭:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া