সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   174 বার পঠিত

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন

গাজীপুরের জয়দেবপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) হাত ও পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে।

আজ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জয়দেবপুর জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তার নাম মো. হাবিব (৪০)। তিনি গাজীপুর জেলা পুলিশ লাইনসে কর্মরত।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে দাপ্তরিক কাজে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন এসআই হাবিব। কাজ শেষে পুলিশ লাইনসে ফেরার পথে জয়দেবপুর জংশন এলাকায় মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে তাঁর ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে রেলওয়ে পুলিশের সহায়তায় হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শী হামিদুর রহমান বলেন, ওই পুলিশ সদস্য মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। ট্রেন কাছাকাছি এলেও তিনি রেললাইন থেকে সরছিলেন না। আশপাশের লোকজন ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই কাইয়ুম আলী বলেন, “স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়েন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

Facebook Comments Box

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া