অনলাইন ডেস্ক | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 68 বার পঠিত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ২২ ফেব্রুয়ারি রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন, জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
মন্ত্রী আফরোজা খানম বলেন, “প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে থার্ড টার্মিনাল শীঘ্রই চালু করা যায়। সে বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন।”
সাংবাদিকদের “কবে চালু হবে” প্রশ্নের জবাবে তিনি জানান, “নির্দিষ্ট কোনো সময় বলা যাচ্ছে না। এখন আলোচনা চলছে এবং দেখা হচ্ছে কিভাবে দ্রুত চালু করা যায়।”
থার্ড টার্মিনাল নিয়ে বিভিন্ন সুপারিশ এবং কিছু অংশের নেটওয়ার্ক সমস্যার কারণে আগেও সম্পূর্ণ চালু করা সম্ভব হয়নি। মন্ত্রী মন্তব্য করেন, “কেন চালু হচ্ছে না—এটি তখনকার অন্তর্বর্তী সরকারের সময়ের বিষয়। এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে শীঘ্রই এটি চালু করা যায়।”
Posted ১:২৬ অপরাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah