সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সিটির প্রশাসক হলেন বিএনপি নেতা শওকত হোসেন সরকার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   125 বার পঠিত

গাজীপুর সিটির প্রশাসক হলেন বিএনপি নেতা শওকত হোসেন সরকার

গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার খবরে এলাকায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার অনুসারী ও বিএনপির নেতাকর্মীরা। জানা গেছে, সারা দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের অংশ হিসেবে তাকে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে। এর আগে তিনি কাশিমপুর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

নতুন প্রশাসক নিয়োগের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি শওকত হোসেন সরকারকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত আনন্দ মিছিলও হয়েছে। এলাকাবাসী আশা করছেন, নতুন প্রশাসক গাজীপুরের বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

এ বিষয়ে বাসন থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বশির আহমেদ বাচ্চু বলেন, শওকত হোসেন সরকার তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং এলাকায় কাজ করার তার দক্ষতা রয়েছে। দীর্ঘদিন কারা নির্যাতনের শিকার হওয়ার পরও তিনি সফলভাবে মহানগর বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সিদ্ধান্তে গাজীপুরবাসী আনন্দিত এবং তারা বিশ্বাস করেন, শওকত হোসেন সরকার নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে পারবেন।

গাজীপুরকে সিটি করপোরেশন ঘোষণার পর প্রথম মেয়র নির্বাচিত হন বিএনপির সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান। এরপর সাবেক মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং তার মা জায়েদা খাতুন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জায়েদা খাতুনকে বহিষ্কার করা হলে প্রশাসক হিসেবে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরাফ উদ্দিন আহমেদকে নিয়োগ দেয় সরকার।

Facebook Comments Box

Posted ১০:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া