সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও দোকান লন্ডভন্ড

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও দোকান লন্ডভন্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় শনিবার বিকেলে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে দুটি বসতঘর ও চারটি দোকানঘর লন্ডভন্ড হয়ে গেছে। উপজেলার পত্তন গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে প্রবল বেগে ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় মনিপুর বাজারের চারটি দোকানঘর, বড় পুকুরপাড় ও লক্ষীমোড়া এলাকায় দুটি বসতঘর মুহূর্তেই বিধ্বস্ত হয়। এছাড়া ঝড়ের কারণে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে।

পত্তন ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. নূর ইসলাম বলেন, ঝড়টি ছিল আকস্মিক ও তীব্র, যার ফলে অল্প সময়েই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিনা আক্তার জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সরেজমিনে খোঁজখবর নিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:০৩ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া