রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   84 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। ২২ ফেব্রুয়ারি রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও সদর উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামে আলী আকবরের রান্নাঘরের ভেতর থেকে ৭৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলী আকবর (৫২) নলগড়িয়া গ্রামের মৃত শহিদুল ইসলাম ওরফে মাসুদ মিয়ার ছেলে।

অপর অভিযানে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ কাওছার মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি আখাউড়া উপজেলার আহমেদাবাদ এলাকার মো. তারা মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের এবং জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Facebook Comments Box

Posted ৫:৩০ অপরাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া